অসুস্থ শিশুর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করে কটাক্ষের শিকার রিয়া - The News Lion

অসুস্থ শিশুর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করে কটাক্ষের শিকার রিয়া

 


দি নিউজ লায়ন;  এক অসুস্থ শিশুর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। নায়িকার আবেদনে সাড়া দিয়ে অনেকে যেমন শিশুটিকে সাহায্য করার আশ্বাস দেন, তেমনই অনেকে করেন কুরুচিকর মন্তব্য। রিয়ার এই ভিডিও দেখার পরে নেটবাসীর একাংশের বক্তব্য, নিজের ভাবমূর্তি ঠিক রাখতেই এ ধরনের কাজ করছেন রিয়া। 


একজন প্রশ্ন করেছেন, ‘আপনিও সমাজ সেবা শুরু করলেন?। অন্য একজন লিখেছেন, ‘আপনি এসব ছাড়ুন।’ জনৈক নেটাগেরিক আবার রিয়াকে ‘সিম্প্যাথি কুইন’ তকমা দিয়েছেন।ভিডিও পোস্ট করে রিয়া জানিয়েছিলেন, স্পাইনাল মাস্কিউলার আট্রোফি নামে একটি বিরল রোগে ভুগছে এই শিশু। তাকে সুস্থ করে তোলার জন্য ১৬ কোটি টাকা প্রয়োজন।  বরাবরের মতোই এবারও কোনো কুমন্তব্যের জবাব দেননি রিয়া। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.